সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সুনামগঞ্জে জসনে জুলুছে ইসলামে উগ্রবাদ, সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই রাজাপুরা পীরের আহ্বান ‘সুনামগঞ্জস্থ শাল্লা কল্যাণ সমিতি’র সভপতি এডভোকেট মামুন ও সম্পাদক অশেষ তালুকদার রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে সুনামগঞ্জের প্রতিটি সংসদীয় আসনে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা-প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী সুনামগঞ্জে দৈনিক জনতা পত্রিকার ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান ২৪ ঘণ্টার মধ্যে গাছ কাটা বন্ধ না হলে বন বিভাগের সামনে অবস্থানের হুঁশিয়ারি মাদক চোরাচালান উদ্ধারকারী এসআই অভিজিৎ ভৌমিক, পেলেন বিশেষ সম্মাননা দিরাইয়ে দুই শিশু সন্তান হত্যার ঘটনায় বাবা গ্রেফতার, হত্যার কথা স্বীকারের দাবি ইউএনও জনি রায়ের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল দশম শ্রেণির ছাত্রী চাঁদা না দেওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, কর্মচারী রক্তাক্ত; আটক ১ সিলেট বিভাগের শ্রেষ্ঠ দোয়ারাবাজার থানার এসআই রিফাত তাহিরপুরে হাওরে বর্জ্য ফেলায় জরিমানা, অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৮ নৌকা ধ্বংস সিনিয়র সাংবাদিক আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা সুনামগঞ্জে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম’ জেলা কমিটি গঠিত; সভাপতি মুজাহিদুল, সম্পাদক মিলন

৫০টি মামলায় ৭০জন শিশুকে সংশোধনের সুযোগ

নজরুল ইসলাম
  • প্রকাশিত সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
৫০টি মামলায় ৭০জন শিশুকে সংশোধনের সুযোগ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জে ৫০টি মামলায় ৭০ জন শিশুকে সংশোধনের জন্য কারাগারে না পাঠিয়ে ফুল দিয়ে বরণ করে বাবা-মায়ের জিম্মায় দিলেন নারী ও শিশু আদালত।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে এ রায় দেন সুনামগঞ্জ নারী ও শিশু আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু আদালতের সরকারি কৌশলী (পিপি) নান্টু রায়।

আদালত সূত্রে জানা যায়, শিশুদেরকে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিভিন্ন মামলায় জড়ানো হয়েছিল। তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে মুক্তি দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেই এই রায় দিয়েছেন আদালত। লঘু অপরাধের ৫০টি মামলায় ৭০ শিশুকে সংশোধনের সুযোগ দিয়ে কারাগারে পাঠানোর পরিবর্তে ফুল দিয়ে বরণ করে বাবা-মায়ের জিম্মায় দিয়েছেন। ছোট একটি অভিযোগে ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে আদালতে হাজিরা দিতে হত শিশুদের। এসব অসুবিধা থেকে মুক্তি দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবারের সদস্যদের সঙ্গে রেখে সংশোধনের জন্য বাবা-মায়ের জিম্মায় পাঠিয়েছেন আদালত। পরিবারের সান্নিধ্যে এসব শিশুরা স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে। এজন্য ৬টি শর্তে আদালত মামলাগুলো নিষ্পত্তি করেন।

শর্তগুলো হলো-প্রতিদিন ২টি করে ভালো কাজ করা এবং তা তাদেরকে আদালত থেকে দেওয়া ডায়েরিতে লিখে রাখা ও বছর শেষে ডায়েরি আদালতে জমা দেওয়া। বাবা-মাসহ গুরুজনদের আদেশ নির্দেশ মেনে চলা, বাবা-মায়ের সেবা যত্ন করা ও বিভিন্ন কাজে তাদেরকে সহযোগিতা করা। নিয়মিত ধর্মগ্রন্থ পড়া এবং ধর্মকর্ম পালন করা, অসৎ সঙ্গ ত্যাগ করা, মাদক থেকে দূরে থাকা, ভবিষ্যতে কোনো অপরাধের সঙ্গে নিজেকে না জড়ানো।

নারী ও শিশু আদালতের সরকারি কৌশলী (পিপি) নান্টু রায় বলেন, এই রায়ের ফলে ছোট ছোট অনেক মামলা নিষ্পত্তি হল। আদালতের দেওয়া গাইডলাইনগুলো তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে। ব্যতিক্রমী এই রায়ে আইনজীবীসহ আমরা সবাই খুশি।

আদালত থেকে দেওয়া এসব শর্ত শিশুরা মেনে চলছে কি না তা আগামী ১ বছর প্রবেশন কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান পর্যবেক্ষণ করবেন এবং প্রতি ৩ মাস পরপর আদালতকে অবহিত করবেন।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

© সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৬
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102