নিজস্ব প্রতিবেদক: আওয়ামী যুব লীগ কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক রফিকুল আলম জোয়ার্দার সৈকত বলেছেন, একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্বপ্ন আমাদের সংগঠনের নেতাকর্মীরা দেখতে হবে, থাকতে হবে অসাম্প্রদায়িক চেতনাও। গত দিনে হেফাজত ও মৌলবাদের তান্ডব সারা দেশের মানুষ দেখেছে। এসব অপ তৎপরতা থেকে রক্ষার দায়িত্ব যুবলীগের। যুবলীগের প্রতিটি নেতাকর্মীদের তা প্রতিহত করতে হবে।
সোমবার বেলা সাড়ে ১২ টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে জেলা যুবলীগের বর্ধিত সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু ও খন্দকার মঞ্জুর আহমদ এর সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডঃ রেজাউল করিম, উপ সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী স্মরণ, সদস্য অ্যাডভোকেট গোলাম কিবরিয়া প্রমুখ।
বর্ধিত সভায় ১২ উপজেলার সভাপতি সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিস্তারিত পরে আসছে।