নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জামালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার তেলিয়া নতুন পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ঝুমা সরকার (৩৫) ও তাঁর ছেলে দ্বীপ সরকার (৩)।
নিহত ঝুমা সরকারের স্বামী দেবজ্যুতি সরকার নুপুর জানান, বাসায় বিদ্যুৎ না থাকায় তাঁর ছেলে দ্বীপকে গোসল করানোর জন্য আনুমানিক দুপুর ১২ টার দিকে নিহত ঝুমা সরকার তাঁর বাড়ির পাশের টিউবওয়েলে নিয়ে যান। সেখানে গোসল করানোর এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎ চলে আসে এবং বিকট শব্দ হয়ে মাথার উপরে থাকা বিদ্যুৎতের তার ছিঁড়ে টিউবওয়েলের উপরে পড়ে যায়। সাথে সাথে মা ও ছেলে দ্বীপ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। মেয়ে পূঁজা সরকার (৭) তাঁদেরকে বাঁচাতে গেলে সে নিজেও আহত হন।
এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোঃ আব্দুন নাসের বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া মা ও ছেলের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাছাড়া গুরুতর আহত মেয়ে পুঁজা সরকার চিকিৎসাধীন আছে।