নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখের উপর পরিকল্পিত হামলা ও নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় জড়িত ২অভিযুক্তকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত দু,জন হলো উপজেলা সদরের উজান তাহিরপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র জোসেফ মিয়া ও উপজেলা যুবলীগ নেতা হাফিজ উদ্দিনের ছোট ভাই রাকাব উদ্দিন।
বৃহস্পতিবার মধ্যরাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা ও তাহিরপুর থানার উপপরিদর্শক(এসআই) গোলাম হাক্কানী এই ২জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এরপূর্বে বৃহস্পতিবার (১০ ই মার্চ)রাতে ১৬জনকে অভিযুক্ত করে তাহিরপুর থানায় মামলা দায়ের করা হয়।