মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জগন্নাথপুরে ফার্মেসিতে নারীর মরদেহ, ৩ আসামির ফের রিমান্ড

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২
জগন্নাথপুরে ফার্মেসিতে নারীর মরদেহ, ৩ আসামির ফের রিমান্ড - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি ফার্মেসি থেকে এক নারীর ছয় টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় তিন আসামিকে ফের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সুনামগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক নুসরাত জাহান রোববার দুপুরে প্রত্যেককে আরও তিন দিন করে রিমান্ড দেন।

আদালত পুলিশের পরিদর্শক বদরুল আলম তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আসামিদের ৮ দিনের রিমান্ড শেষে সিআইডি আরও ৮ দিনের চাইলে আদালত তিন দিনের রিমান্ড দেয়।’

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে জগন্নাথপুরের একটি ফার্মেসি থেকে শাহানা পারভিন জ্যোৎস্নার ৬ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ।

৩৮ বছরের জ্যোৎস্না জগন্নাথপুর পৌরসভার নয়াবাজার কলোনিতে দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে থাকতেন। তার স্বামী সুরুক মিয়া সৌদি আরব প্রবাসী।

নিহতের ভাই হেলাল মিয়া অভিকে প্রধান আসামি করে ওই দিন রাতেই জগন্নাথপুর থানায় মামলা করেন।

এরপর পুলিশ ফার্মেসির মালিক জিতেশ চন্দ্র গোপ অভি, মুদি দোকানদার অনজিৎ গোপ ও পাশের অরূপ ফার্মেসির মালিক অসীত গোপকে গ্রেপ্তার করে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102