মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

তাহিরপুরে পুলিশের হাতে দুই লাখ টাকার ভারতীয় মদসহ মোটরসাইকেল আটক

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
তাহিরপুরে পুলিশের হাতে দুই লাখ টাকার ভারতীয় মদসহ মোটরসাইকেল আটক - Sunamganj Journal

তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ২ লাখ টাকার ভারতীয় (অফিসাস চয়েজ)এর ১৮০ এমএল পরিমানে (১৩০ বোতল) ও (৭৫ এমএল ২০ বোতল) মোট ১৫০বোতল মদসহ ও ১০০ সিসির একটি হিরো হোন্ডা মোটরসাইকেল আটক করেছে তাহিরপুর থানা পুলিশ। তবে এ সময় পাটের বস্তায় মোড়ানো মদের বোতল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল দুই মাদক ব্যাবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে ফালিয়ে যায়।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) ভোর রাতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মোহাম্মদ জয়নাল আবেদীন অভিযান চালিয়ে জাদুকাটা নদীর পূর্ব পাড় বাদাঘাট ইউনিয়নের ডালার পাড় নামক এলাকা থেকে জব্দকৃত মালামাল আটক করে।

দুপুরে পুলিশ বাদী হয়ে এ ঘটনায় সাথে জড়িত অজ্ঞাত নামা দুজন পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

পুলিশ সুত্রে জানাযায়, আজ বৃহস্পতিবার ভোর রাতে তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জয়নাল আবেদীনের সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্ট অভিযান চলাকালীন সময়ে বাদাঘাট ইউনিয়নের জাদুকাটা নদীর পূর্ব পাড়ে বিন্নাকুলি বাজার থেকে দক্ষিণ মোকসুদপুর সীমাান্ত এলাকায় যাওয়ার পথে দিয়ে ঢালারপার পাকা রাস্তা দিয়ে বিপরীত দিক থেকে আসে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে পুলিশের টহল অতিক্রম করলে পুলিশের টহল দলের সন্দেহ হলে মোটরসাইকেলটি থামানোর চেষ্টা করে। এ সময় রাস্তার পাশে একটি মটর সাইকেল সহ পাটের বস্তায় মোড়ানো চারটি মদের অফিসাস চয়েজ ১৮০ এম এল বোতল ১৩০টি এবং ৩৭৫ এম এল ২০ বোতল কাচের ১৫০ বোতল চার ফেলে পালিয়ে যায়।

এঘটনার সত্যতা নিশ্চিত করে বাদাঘাট পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জয়নাল আবেদীন জানান, এর সাথে জড়িত দুজন মাদক ব্যাবসায়ীকে পলাতক আসামি করে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102