তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোটর সাইকেল দূর্ঘটনায় আদমান (৮) নামে এক শিশু নিহত হয়েছে।নিহত শিশু বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদের বড়দল গ্রামের পুরান হাটির আজহারুল মিয়ার ছেলে।
শুক্রবার রাত আনুমানিক ৮টার সময় উপজেলার বড়দল গ্রামের পুরান হাটির পাকা রাস্তায় এ ঘটনাটি ঘটেছে।
ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ তাৎক্ষনিক ভাবে মোটর সাইকেল চালক বিল্লাল (৩০) কে আটক করে।আটককৃত মোটর সাইকেল চালক একই ইউনিয়নের সাদেরখলা কোনা পাড়ার আবু সাঈদ এর ছেলে।
স্থানীয়রা জানান,শুক্রবার রাত ৮টার সময় তাহিরপুর উপজেলা সদর থেকে মোটর সাইকেল চালক (বিল্লাল) বড়দল পুরান হাটির পাকা রাস্তা দিয়ে বেধর গতিতে যাওয়ার সময় শিশু আদমানের বুকের উপড় দিয়ে মোটর সাইকেল চালায় পরে ঘটনা স্থলেই নিহত হয় শিশু আদমান।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মোটর সাইকেল চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তিনি আরো বলেন,এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে।