মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বালিজুরী ইউনিয়নে নৌকা পেলেন আতাউর

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
বালিজুরী ইউনিয়নে নৌকা পেলেন আতাউর - Sunamganj Journal

তাহিরপুর প্রতিনিধি: ৬ষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে বালিজুরী ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নৌকা মার্কা পেয়েছেন আতাউর রহমান। তিনি এই ইউনিয়ন আ,লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান।

বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার পরিষদ নির্বাচন মনোনয়ন কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক দিয়েছেন।

আগামী ৭ ফেব্রয়ারী নির্বাচন অনুষ্ঠানের জন্য তারিখ নির্ধারন করেছে নির্বাচন কমিশন।

এছাড়াও উপজেলার আ,লীগের দলীয় প্রতিক যারা পেয়েছেন,তাহিরপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহের হোসেন আখঞ্জি শামীম, শ্রীপুর উত্তর ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও শ্রীপুর উত্তর ইউনিয়ন যুবলীগের নেতা, বিশিষ্ট ব্যবসায়ী আবুল খায়ের, শ্রীপুর দক্ষিন ইউনিয়নে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, বড়দল উত্তর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, বড়দল দক্ষিন ইউনিয়নে সাবেক ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম,বাদাঘাট ইউনিয়নে মোঃ সুজাত মিয়া আ,লীগের দলীয় নৌকা প্রতিক পেয়েছেন।

সুনামগঞ্জ জেলা ওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান জানান, দলীয় সভানেত্রী ও আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড যাদেরকে নৌকা প্রতিক দিয়েছেন তাদের পক্ষে ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগের নেতাকর্মীরা কাজ করতে হবে। কোন নেতাকর্মী নৌকার বিরুদ্ধে কাজ করার প্রমান পেলে তাদের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের কারণে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102