মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

দোয়ারাবাজারে বকেয়া টাকা চাওয়ায় হামলায় আহত ৪, গ্রেফতার ৩

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২
দোয়ারাবাজারে বকেয়া টাকা চাওয়ায় হামলায় আহত ৪, গ্রেফতার ৩ - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে দোকানের বকেয়া টাকা চাওয়ায় ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় ৪ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। হামলার ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে।

রোববার বিকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, লক্ষ্মীপুর গ্রামের মৃত আব্দুল মনাফ ওরফে মধুর ছেলে জয়নাল আবেদীন ওরফে গেদা মিয়া (৫৫), তার ছেলে আমির উদ্দিন (৩০), নাজিম উদ্দিন (২৪)।

স্থানীয় ও পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকালে উপজেলা লক্ষ্মীপুর ইউনিয়নের পশ্চিম বাংলাবাজারে ব্যবসায়ী মোহাম্মদ আলী লক্ষীপুর গ্রামের জসিম উদ্দিনের কাছে দোকানের বকেয়া পাওনা ২ হাজার ৫০০ টাকা চাইলে টাকা দিতে অস্বীকার করেন একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এনিয়ে জসিম উদ্দিন তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদ আলী, সালেক মিয়া,ফয়সাল মিয়া ও নওশাদ মিয়ার উপর হামলা করেন। হামলায় মোহাম্মদ আলী ও সালেক মিয়াসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে মোহাম্মদ আলী ও সালেক মিয়া আশঙ্কাজনক অবস্থায় আছেন। এ ঘটনায় রোববার (২ জানুয়ারি) দুপুরে মোহাম্মদ আলীর চাচা ওমর আলী বাদী হয়ে ৬ জনকে আসামি করে দোয়ারাবাজার থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেন।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় তিনজনকে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102