মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

সুনামগঞ্জ শিশু পরিবারের শিশুদের খাবার ও শিক্ষা সামগ্রী প্রদান করেন রামিসা- ওয়াসি দম্পতি

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
সুনামগঞ্জ শিশু পরিবারের শিশুদের খাবার ও শিক্ষা সামগ্রী প্রদান করেন রামিসা- ওয়াসি দম্পতি - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: অতি সম্প্রতি বিয়ে করেছেন রামিসা তাহসিন ও আশিক ওয়াসি তাহসিন। তাদের আকদ অনুষ্ঠান গত ২৬ ডিসেম্বর ঢাকার একটি অভিজাত হোটেলে সম্পন্ন হয়। বুধবার (২৯ ডিসেম্বর) রামিসার পিত্রালয় সুনামগঞ্জ আসেন নব দম্পতি। ঐদিন রাতে পারিবারিক অনুষ্ঠান ছিল। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর বেলা সুনামগঞ্জ শিশু পরিবার (বালিকা) অবস্থান কারী শতাধিক এতিম ও অনাথ শিশুদের জন্য রান্না করা খাবার ও শিক্ষা সামগ্রী প্রদান করেন রামিসা- ওয়াসি।

এ সমস্ত খাবার ও শিক্ষা সামগ্রী পেয়ে তাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে গেছে। শিশুদের চোখে মুখে হাসির ঝিলিক দেখা গেছে।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খায়রুল হুদা চপলের মেয়ে রামিসা তাহসিন ও জামাতা আশিক ওয়াসি তাহসিন দম্পতি।

বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ শহরের হাছন নগরস্থ সরকারী শিশু পরিবার (বালিকা) কেন্দ্রে গিয়ে ঐ সমস্ত অনাথ শিশুদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল,উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার, সমাজসেবা অধিদপ্তরের ডিডি প্লেনিং মো. সাদিকুল হক, সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সুচিত্রা রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সহধর্মিনী হাসিনা রুমি, আসিফ ওয়াসেফ এর পিতা তসলিম মজুমদার,নাজমুন নাহার,উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মো. আবুল হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার শাহীনুর রহমান,জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু, সরকারী শিশু পরিবার কেন্দ্রের শিক্ষিকা আলফাতুন নাহার,তাহেরা আক্তার ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা অমিয় মৈত্র প্রমুখ।

রামিসা তাহসিন ও আশিক ওয়াসি তাহসিন বলেছেন,আমরা দুজন সিদ্ধান্ত নিলাম তাদের জন্য কিছু করার। কারণ তারা আমাদের চেয়ে আলাদা, চার দেয়ালের মধ্যে একরকম বন্ধি। এছাড়াও তাদের মা বাবা নেই। তাদের আবেগ অনুভূতি প্রকাশ করার জায়গা নেই। এদের জন্য সামান্য কিছু করতে পারলে মনের মাঝে প্রশান্তি মিলবে। দুনিয়া আখেরাতে ও ভাল হবে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102