শাল্লা প্রতিনিধিঃ শাল্লার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীদের কাছ থেকে টাকা উত্তোলন করে জাঁকজমক ভাবে মহান বিজয় দিবসের অনুষ্ঠান পালন করেন উপজেলা প্রশাসন।
এই অনুষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় সকল দিক নির্দেশনামুলক কাজ করা হয়েছে।
এতে স্থানীয় মুলধারার সাংবাদিকদেরকে কোনো দাওয়াত দেওয়া হয়নি।
তাই বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রথমসারির গণমাধ্যমকর্মীরা উপজেলা প্রশাসনের সকল অনুষ্ঠান বয়কট করেন। এবং উপজেলা প্রশাসনের সকল প্রকার সংবাদ প্রকাশ না করার জন্য ঐক্যবদ্ধ হন।
এসময় উপস্থিত ছিলেন, মানবজমিনের শাল্লা প্রতিনিধি পি সি দাস, ভোরের কাগজের প্রতিনিধি জে সি বিশ্বাস, আজকের পত্রিকার প্রতিনিধি বিপ্লব রায়, আমার সংবাদের প্রতিনিধি পাবেল আহমদ ও আরএমসি টিভির প্রতিনিধি আরসি দাস আশিষ।
এছাড়াও প্রেসক্লাবের সকল সদস্যরা উপজেলা প্রশাসনের সকল প্রকার অনুষ্ঠান বয়কটের পক্ষে ঐক্যমত পোষন করেন।