তাহিরপুর প্রতিনিধিঃ আজ ১৬ই ডিসেম্বর ৫০বছর পূতি উপলক্ষ্যে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা, পুলিশ, আ.লীগ, সহসহযোগী সংঘটন, উপজেলা প্রেসক্লাবসহ সামাজিক সাংস্কৃতিক সংঘটন,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বৃহস্পতিবার ভোরে পুষ্পস্তবক অর্পণের এরপর উপজেলা স্টেডিয়াম মাঠে জাতীয় পতকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
এসময় সাথে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির,ওসি আব্দুল লতিফ তরফদার।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের পরিচালনায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা সহকারী কমিশনার ভূমি আলাউদ্দিন,উপজেলা কৃষি অফিসার মোঃ হাসান উদ দোলা,প্রকৌশলী ইকবাল কবির,উপজেলা আ,লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি,সিনিয়র সহ সভাপতি আলী মর্তুজা,সাধারণ সম্পাদক অমল কান্তি কর,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পরপরেই বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযুদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।