মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত‌্যাগের নির্দেশ

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১
তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে পদত‌্যাগের নির্দেশ - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ নানা ইস্যুতে সমালোচিত তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। আগামীকালের মধ্যে তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অসৌজন্যমূলক বক্তব্য দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডা. মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রাতে তার বাসভবনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

ওবায়দুল আজ বলেন, আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। পরে, ডা. মুরাদ হাসানকে আজ (সোমবার) রাত ৮টায় বার্তাটি পৌঁছে দেয়া হয়েছে।

এদিকে, বেশ কিছুদিন ধরেই নানা বিষয়ে বিতর্কিত কথা বলে আলোচনা ও সমালোচনার শীর্ষে ছিলেন সরকারের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িতে পালন করা জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ডা. মুরাদ হাসান। সবশেষ এক চিত্রনায়িকার সঙ্গে আপত্তিকর ফোনালাপ ফাঁস হয়। মুহূর্তের মধ্যেই ফাঁস হওয়া ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর আগে, দেশের বেশকিছু রাজনৈতিক ব্যক্তির বিষয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচিত হন ডা. মুরাদ হাসান। একটি টকশোতে নারীবিদ্বেষী মন্তব্যের জেরে ব্যাপক সমালোচনার স্বীকার হন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102