মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

পুনর্বহাল করা হবে করোনায় চাকরি হারানো গণমাধ্যমকর্মীদের

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
পুনর্বহাল করা হবে করোনায় চাকরি হারানো গণমাধ্যমকর্মীদের - Sunamganj Journal

অনলাইন ডেস্কঃ করোনার সময় যেসব গণমাধ্যমকর্মী চাকরি হারিয়েছেন, তাদের আবার পুনর্বহাল করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

৩ নভেম্বর, বুধবার দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ে এ আশাবাদ জানান তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘করোনা চলে গেছে। এখন ব্যবসা-বাণিজ্যে যে সুবাতাস বইতে শুরু করেছে, গণমাধ্যমেও করোনাকালে যেসব সংকট ছিল, সেগুলো এখন আর নেই। অনেকটাই দূরীভূত হয়েছে। আমি আশা করবো করোনাকালে যাদের চাকরি চলে গেছে তারা আবার চাকরিতে পুনর্বহাল হবেন’।

তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন চূড়ান্ত পর্যায়ে। চেষ্টা করছি আগামী সংসদে নিয়ে যাওয়ার জন্য। সম্প্রচার আইন নিয়েও কাজ চলছে, সেটি অনেক দূর এগিয়েছে। প্রত্যেকটা হাউজ যদি সাংবাদিকদের জন্য বিমার ব্যবস্থা করে তাহলে একটি সুরক্ষা হয়। এটি কিন্তু ওয়েজবোর্ডেও বলা আছে। আমি সবাইকে অনুরোধ করবো এ ব্যবস্থা করতে’।

তিনি বলেন, ‘একজন সাংবাদিক এতো বছর চাকরি করার পর শূন্য হাতে ফেরত যাবে এটি কখনো হয় না, এটি হওয়া উচিত নয়। কারণ যারা সাংবাদিকতা করেন তারা মেধা ও যোগ্যতায় অনেকের চেয়ে ভালো। কিন্তু তাদের চাকরিতে যে পাওনা কিংবা চাকরি শেষে যে পাওনা সেটি অনেকের থেকে কম। প্রত্যেকটা হাউজ যদি সাংবাদিকদের জন্য বীমার ব্যবস্থা করে তাহলে একটি সুরক্ষা হয়। এটি কিন্তু ওয়েজবোর্ডেও বলা আছে। আমি সবাইকে অনুরোধ করবো এ ব্যবস্থা করতে’।

প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলাম পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

বিএফইউজের মহাসচিব দীপ আজাদ তথ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘এরই মধ্যে গণমাধ্যমকর্মী আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে, নবম ওয়েজবোর্ড, সম্প্রচার কমিশন গঠন ও ক্লিন ফিড চালু করা হয়েছে। গত দেড় বছর করোনার মধ্যে প্রধানমন্ত্রী যেখানে মানবতার পরিচয় দিয়েছেন সেখানে আমাদের কিছু গণমাধ্যম যারা লাভজনক প্রতিষ্ঠানে ছিল তারা অমানবিকতার পরিচয় দিয়েছে। তারা কর্মীদের ঠিকমতো বেতন-ভাতা দিচ্ছেন না, যখন তখন কর্মী ছাঁটাই করেছেন। এটা অত্যন্ত দু:খজনক ছিল’।

এসময় দীপ আজাদ গণমাধ্যম চালনায় ব্যর্থদের কাছ থেকে সক্ষমদের মালিকানা হস্তান্তর করার দাবি জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএফইউজের নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক, সহ সভাপতি মধুসূদন মণ্ডল, মহাসচিব দীপ আজাদ, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, কার্যনির্বাহী সদস্য ড. উত্তম কুমার সরকার, সেবিকা রানী, শেখ নাজমুল হক সৈকত।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102