মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অর্থনৈতিক অঞ্চলে জমি ইজারা নেয়াদের ওপর বাড়তি ১৫ শতাংশ ভ্যাটের চাপ

ডেস্ক নিউজ
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
অর্থনৈতিক অঞ্চলে জমি ইজারা নেয়াদের ওপর বাড়তি ১৫ শতাংশ ভ্যাটের চাপ - Sunamganj Journal

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোয় (ইজেড) জমি ইজারা নেয়া বিনিয়োগকারীরা নতুন সমস্যায় পড়েছেন। আগে ইজারা নেয়া জমির ইজারামূল্যের ওপর ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (ভ্যাট) দাবি করছে সরকার। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বিনিয়োগকারীদের জন্য জমির যে ইজারামূল্য নির্ধারণ করেছে, তাতে ভ্যাটের বিষয়টি উল্লেখ ছিল না। গত বছরের ১ জুলাই নতুন ভ্যাট আইন কার্যকর হওয়ার পর এখন ভ্যাটের বিষয়ে বলা হচ্ছে। নতুন আইনে জমির ইজারামূল্যের ওপর ভ্যাট আরোপ করা হয়েছে।

এ বিষয়ে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইএর সহ-সভাপতি এম এ রহিম বলেন, ‘বিজিএমইএর পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। আবার ডিবিএলের (ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান তিনি) পক্ষ থেকেও চিঠি দিয়েছি। আমরা বলেছি, আমাদের পক্ষে এ ভ্যাট দেয়া সম্ভব নয়। আমরা যখন ইজারার চুক্তি করেছি, তখন ভ্যাটের বিষয়টি ছিল না। এখন সেটা চাওয়া হচ্ছে।’

বেজা সূত্র বলছে, সরকারি-বেসরকারি অর্থনৈতিক অঞ্চল মিলিয়ে ১৯২টি প্রতিষ্ঠানকে জমি দেয়া হয়েছে। বিনিয়োগ প্রস্তাব এসেছে দুই হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের। সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর, শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল, মহেশখালী অর্থনৈতিক অঞ্চল (ধলঘাটা), জামালপুর অর্থনৈতিক অঞ্চল ও সাবরাং ট্যুরিজম পার্কে মোট ৮৩টি প্রতিষ্ঠান ও সংগঠনকে ইতোমধ্যে জমি ইজারা দেয়া হয়েছে অথবা ইজারার প্রক্রিয়ায় রয়েছে। সংগঠন বা সংস্থা জমি নিয়ে আবার তার সদস্য বা অন্য বিনিয়োগকারীদের জমি দিচ্ছে। যেমন বিজিএমইএ ৫০০ একর জমি নিয়ে ৭৪টি কারখানাকে বরাদ্দ দিচ্ছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে এক একর জমির ৫০ বছরের ইজারামূল্য পড়েছে এক কোটি টাকা, যার ওপর ভ্যাট চাওয়া হচ্ছে ১৫ লাখ টাকা। এভাবে ৫০০ একর জমির ইজারামূল্য দাঁড়ায় ৫০০ কোটি টাকা। এর বিপরীতে ভ্যাট দিতে হবে ৭৫ কোটি টাকা। জমি ইজারা নেয়ার পর এখন বিনিয়োগকারীদের কাছে ভ্যাট দাবি করছে সরকার, যা চুক্তিতে ছিল না।

এ বিষয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেছেন, ‘আমরা ভ্যাট অব্যাহতি দেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি।’

বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বেজার গভর্নিং বোর্ডের সপ্তম সভা অনুষ্ঠিত হবে। এতে বিষয়টি আলোচনা হতে পারে বলে জানা গেছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102