নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নজরখালি হাওর ডুবির ঘটনায় সুনামগঞ্জে সরজমিন পরিদর্শনে আসছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম এমপি।
আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ১১ টায় জেলার ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওর পরিদর্শনে করবেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর একান্ত সচিব(উপসচিব) মোঃ কামরুল আহসান তালুকদার।
জানা গেছে, উপমন্ত্রী বৃহস্পতিবার বেলা ১১ টায় সুনামগঞ্জ থেকে স্পীডভোড যোগে ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনার থাল হাওরের উদ্দ্যেশে যাত্রা করবেন। দুপুর ১ টা ৩০ মিনিটে চন্দ্রসোনার থালে উপস্থিতি ও ক্ষতিগ্রস্থ বাঁধ পরিদর্শন করবেন। শেষে সন্ধায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি, সুবিধাভোগী, গণমাধ্যম প্রতিনিধি, কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় যোগদান করবেন।
উল্লেখ্য, গত ২ এপ্রিল তাহিরপুর উপজেলার বাঁধভেঙ্গে টাঙ্গুয়ার হাওর তলিয়ে যায়। ৪ এপ্রিল তলিয়ে যায় শাল্লা, ছাতক ও সুনামগঞ্জ সদর উপজেলার কয়েকটি হাওর। ৫ এপ্রিল বিকেল ৫টার দিকে ডুবে যায় ধর্মটপাশা উপজেলার চন্দ্র সোনার তাল হাওরটি যেটি ২০১৭ সালে প্রথম ডুবেছিল। এখন পর্যন্ত বাঁধ ভেঙে হাওর ডুবি অব্যাহত রয়েছে।