শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লার বাহাড়া গ্রামের নিকটবর্তী শত শত বছরের ঐতিহ্যবাহী সোমেশ্বরীর দুইদিন ব্যাপী মেলার আজ প্রথম দিন। এই মেলা প্রতি বছর চৈত্র মাসের প্রথম রবি ও সোমবার অনুষ্ঠিত হয়।
আশেপাশের অনেক জেলার মানুষ আসেন কুশ্যাইল(আখ) ও বেল কেনার জন্য। আবার এই মেলায় অনেক দূূরদুরান্ত থেকে মানুষ আসে আখ ও বেলের ব্যবসা করতে।
হবিগঞ্জের আখ ব্যবসায়ী লিটন মিয়া বলেন, এবার আখের বাজার খুব মান্দা আমাদের অনেক লোকসান হবে, যে পরিমান মালের চাহিদা তারচেয়ে অনেক বেশি কুইশ্যাল(আখ) আইছে।
বেল ব্যবসায়ী কবির মিয়া বলেন, এবার বেলের পরিমাণ কম থাকায় দাম মোটামুটি ভাল আমাদের ব্যবসা হবে আশাবাদী।
অপরদিকে ক্রেতাদের পক্ষ থেকে জানা যায়, অন্যান্য বছরের চেয়ে এবার আখের দাম সস্তা হলেও বেলের দাম অনেকটা ঊর্ধমুখী রয়েছে।