তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক শত পঞ্চাশ জন প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবীর।
শনিবার(৮জানুয়ারি)দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি ও বর্ষিয়ান রাজনৈতিবিদ আলহাজ্ব আব্দুস ছোবাহান আখঞ্জি, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও আওয়ামীলীগ দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ,উপজেলা প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থার সভাপতি আবুল নুর আহমদ খান,উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।