মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভের সাক্ষাৎ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস মালিতে জঙ্গি হামলায় নিহত ৬৪ মেসি জাদুতে বাছাইপর্বে জয় দিয়ে শুরু করলো আর্জেন্টিনা সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন, সভাপতি মাহবুব পীর, সম্পাদক এমরানুল হক চৌধুরী সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ২০২৩ নির্বাচনের তফসিল ঘোষণা, ৩১ আগস্ট ভোট দেশের মানুষ এই খুনিদের ছাড়বে না-প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধেই বারবার ষড়যন্ত্র হয়েছে-ফখরুল সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু, হাসপাতালে আরও ৪ শাকিবের ‘রাজকুমার’ আগামী ঈদে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডলারের আধিপত্য কমানোর পরিকল্পনা সফল হচ্ছে কি লঙ্কান প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন বি-লাভ ক্যান্ডি রক্তে ভেজা বর্বরোচিত ২১ আগস্ট আজ দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

তাহিরপুরের ৭ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা

সুনামগঞ্জ জার্নাল :
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২
তাহিরপুরের ৭ ইউনিয়নে নৌকার মাঝি হলেন যারা - Sunamganj Journal

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের ৭ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সপ্তম ধাপের নির্বাচন। সেই লক্ষ্যে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ, তাহিরপুর উপজেলার ৭টি ইউনিয়নে দলীয় প্রতীক নৌকা, যাদের হাতে তুলে নৌকার মাঝি হিসাবে চুড়ান্ত ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ।

নৌকা প্রতীক যারা পেয়েছেন তারা হলেন-উপজেলা সদর ইউনিয়নে মোতাহার হোসেন শামীম আখঞ্জী শামীম,শ্রীপুর উত্তর ইউনিয়নে আবুল খয়ের,শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে বিশ্বজিৎ সরকার,বালিজুরী ইউনিয়নে মোঃ আতাউর রহমান,বড়দল উত্তর ইউনিয়নে মোঃজামাল উদ্দিন ,বড়দল দক্ষিণ ইউনিয়নে মোঃ সাইফুল ইসলাম, বাদাঘাট ইউনিয়নে মোঃ সুজাত মিয়া।

তাহিরপুর নির্বাচন অফিস সূত্রে জানাযায়, উপজেলায় ১ লক্ষ ৪২হাজার ৫শত ৮৫ ভোটার রয়েছেন। সেই ভোটারদের মনজয় করে, প্রতিটি ইউনিয়নের ১জন করে মোট ৭জনপ্রতিনিধি নির্বাচিত হবেন উপজেলায় ।

আগামী ১২জানুয়ারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, ১৫জানুয়ারী বাছাই,ও ২২জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহার এবং ৭ফেব্রুয়ারী ভোটগ্রহণ।

বৃহস্পতিবার রাতে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করে।

ঘোষণা তালিকায়, এবার বড় ধরনের চমক দেখিয়েছে আওয়ামিলীগ কিছু সিনিয়র নেতাদের মনোনয়ন না দিয়ে, নতুন ও তরুণ নেতাদের এবারের দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে এ উপজেলার একাধিক ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান,আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতা মনোনয়ন বঞ্চিত হওয়ায়,কয়েকটি ইউনিয়নে বিদ্রোহী প্রার্থীও থাকার আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন...

এই ক্যাটাগরীর অন্যান্য সংবাদ...

আমাদের সাথে ফেইসবুকে সংযুক্ত থাকুন

সুনামগঞ্জ জার্নাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬  
Design & Developed BY Cloud Service BD
themesba-lates1749691102