তাহিরপুর প্রতিনিধিঃ শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা পরিষদ,প্রশাসন,মুক্তিযোদ্ধা কমান্ডসহ বিভিন্ন সংঘটনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার(১৪ডিসেম্বর) সকাল ৬ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু ডিজিটাল কর্নারে সভায় শহীদ বুদ্ধিজীবিদের আত্মার মাগফেরাত কামনা এক মিনিট নিরাবতা পালন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান কবির এর সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার ইমরান হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,উপজেলা সহকারী কমিশন ভূমি আলাউদ্দিন,ওসি আব্দুল লতিফ তরফদার,উপজেলা আ,লীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জি,উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ন বৈশাখ,বীর মুক্তিযুদ্ধা রফিকুল ইসলাম,উপজেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,যবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংঘটনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।